আমাদের কথা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্রগ্রাম এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ। পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হারবাং আদর্শ দাখিল মাদ্রাসা কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শরু করেছে। অত্র বিদ্যালয়ের কর্মক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে অবহিত হতে পারবেন। হারবাং আদর্শ দাখিল মাদ্রাসার ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।এক্ষেত্রে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সর্বক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গাড়ার ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করছি।
সংক্ষিপ্ত ইতিহাস
শিক্ষাকে প্রাথমিকভাবে প্রি স্কুল বা কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং তারপর কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষানবিশ হিসাবে ভাগ করা যায় । শিক্ষার অধিকার বিশ্বব্যাপী এবং কিছু সরকার কর্তৃক স্বীকৃত হয়েছে: জাতিসংঘের ১৯৬৬ সালের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির ১৩ ধারায় শিক্ষাকে সার্বজনীন অধিকার হিসেবে স্বীকার করেছে। বেশিরভাগ অঞ্চলে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক।তার ধারাবাহিকতায় হারবাং অবহেলিত এলাকা পূর্ব হারবাং যেখানে ছিল বিস্তীর্ণ পাহাড়।সেই পাহাড়ী জনপদের মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করতে প্রাথমিক পর্যায়ে মরহুম মৌলানা মোহাম্মদ ওমর (রাহঃ) এর সিদ্ধান্ত ক্রমে তার পুত্র প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিষ্ঠা করেন হারবাং আদর্শ একাডেমী ও হারবাং আদর্শ মাদ্রাসা।
লক্ষ্য ও উদ্দেশ্য
প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্যঃ সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য শিক্ষার মূল ধারণার আমূল পরিবর্তনের দরকার আছে। এই লক্ষ্যে বিদ্যানিকেতন একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছে। এই ব্যাপারে নীতিগত পথনির্দেশিকাও বিদ্যালয়ের রয়েছে। শিক্ষাকে সর্বজনীন করার মধ্য দিয়ে সামাজিক সাম্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ মেলে। যদি সামাজিক ব্যবস্থায় এই মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে হয় তবে বিনা সাহায্যপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় সহ সব বিদ্যালয়কে সমাজের অবহেলিত অংশ এবং দারিদ্র্যসীমার নীচের যথেষ্ট পরিমাণ ছেলেমেয়েকে ভর্তি নিয়ে শিক্ষাকে সর্বজনীন করার পথে এগিয়ে আসতে হবে। এটাই বিদ্যানিকেতনের মূলমন্ত্র। ক। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের সল্প খরচে মানসম্মত শিক্ষাপ্রদান। খ। নিরলস জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা । গ। শিক্ষার্থীদের চিন্তায়, চেতনায় এবং কর্মে সৃজনশীলতা, জনকল্যাণ ও মানব সেবাবোধ জাগ্রত করে তোলা । ঘ। শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, নৈতিক, মানবিক, সামাজিক,আচরণিক ও ধর্মীয় মূল্যেবোধ জাগ্রত করা । ঙ। শিক্ষার্থীদের মননে-কর্মে ব্যবহারিক জীবনে মূল্যবোধ ও চারিত্রিক গুনাবলি উম্মেষ ঘটানো । চ। শিক্ষার্থীদের জাতীয় জীবনে সকল স্তরে নেতৃত্বদান ও কর্ম সম্পাদন যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলা। ছ। প্রত্যেক শিক্ষার্থীকে পরবর্তী উচ্চ শিক্ষার স্তরের জন্য উপযুক্ত করে গড়ে তোলা । জ। ‘ডিজিটাল বাংলাদেশ’ একটি প্রত্যয়, একটি স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্র-ছাত্রীদের কর্মতৎপর হিসেবে গড়ে তোলা। চ। শিক্ষার্থীদের জাতীয় জীবনে সকল স্তরে নেতৃত্বদান ও কর্ম সম্পাদন যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলা। এইসব লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে অত্র বিদ্যালয়টি দেশ ও সমাজের কাছে একটি অনুকরণীয় মডেল হিসাবে উপস্থাপন করার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ , শিক্ষক , শিক্ষার্থী ও অন্যান্য শুভাকাঙ্ক্ষী নিয়োজিত রয়েছেন